সুনামগঞ্জে ডাকাতির চেষ্টাকালে ১৮ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩
সুনামগঞ্জে ব্যাংক গ্রাহকের টাকা ডাকাতির চেষ্টাকালে এক দুর্ধর্ষ ডাকাতসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) সকাল ১০টায় সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর ব্রিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রের গুলি, ধারালো ছুরি ও ডাকাতির কাজে ব্যবহৃত ২০০ গ্রাম মরিচের গুঁড়া উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সুনামগঞ্জ পৌর শহরের আরফিন নগর এলাকার এনামুল হক বাদশা (৩৫), তেঘরিয়া এলাকার শামিনুর ইসলাম শিমুল (২০) এবং উত্তর আরফিন নগরের নিকতারা বেগম (৩২)। পুলিশ জানায়, গ্রেপ্তার এনামুল হক বাদশা ঢাকার উত্তরা ব্যাংকে চাঞ্চল্যকর ডাকাতি মামলার অন্যতম আসামি এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৮টি মামলা রয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের শহীদ মিয়া ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে লালপুর ব্রিজে পৌঁছালে ডাকাত দলটি তাঁকে ঘিরে ধরে ডাকাতির চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় জনতা ও দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলাম এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন। খবর পেয়ে সদর থানার এসআই আশরাফ ও এসআই জহিরের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: