রবীন্দ্রনাথ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি: মির্জা ফখরুল
Led Bottom Ad

বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

রবীন্দ্রনাথ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি: মির্জা ফখরুল

প্রথম ডেস্ক

০৮/০৫/২০২৬ ১৯:৫২:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর পতিসরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সর্বক্ষেত্রে দৃঢ়ভাবে বিচরণ করেছেন এবং তিনি ছিলেন এক অনন্য সৃষ্টিশীল অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব।

শুক্রবার (৮ মে) সকালে পতিসর কাচারিবাড়ি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি বলেন, যারা রবীন্দ্রনাথকে সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন, তাদের জ্ঞানের প্রবল ঘাটতি রয়েছে; তিনি কেবল একজন কবিই নন, বরং একজন মহান দার্শনিকও ছিলেন।

মির্জা ফখরুল পতিসরের কৃষকদের উন্নয়নে কবির ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে বলেন, রবীন্দ্রনাথ এই এলাকায় কৃষি ব্যাংকের কার্যক্রম চালু করে আধুনিক কৃষির যে ধারণা দিয়েছিলেন, বর্তমান সরকার সেই চিন্তাকে ধারণ করেই কৃষক ও কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।

রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ। অনুষ্ঠানস্থলে সকাল থেকেই হাজার হাজার রবীন্দ্র অনুরাগী ও সাধারণ মানুষের ভিড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং পরবর্তী পর্বে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad