ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
Led Bottom Ad

ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রথম ডেস্ক

০৮/০৫/২০২৬ ১১:২৭:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে আজ শুক্রবার (৮ মে) সকাল থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন বাস কোম্পানি তাদের নির্ধারিত কাউন্টার ও অনলাইন প্ল্যাটফর্মে একযোগে এই টিকিট বিক্রি কার্যক্রম পরিচালনা করছে। এবার ২১ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত ভ্রমণের জন্য অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। রাজধানীর গাবতলী, শ্যামলী, কল্যাণপুরসহ বিভিন্ন কাউন্টারে সকাল থেকেই টিকিট প্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা গেছে।

শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, আগামী ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় ২৪ মে রাত এবং ২৫ ও ২৬ মে’র টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। অনেক রুটে সকালের মধ্যেই ওই বিশেষ দিনগুলোর অধিকাংশ টিকিট শেষ হয়ে গেছে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না এবং প্রতিটি কাউন্টারে ভাড়ার চার্ট প্রদর্শন করা বাধ্যতামূলক। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তপ্ত আবহাওয়ার মধ্যেও নাড়ির টানে বাড়ি ফেরার আকাঙ্ক্ষায় মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের কাঙ্ক্ষিত যাত্রার টিকিট সংগ্রহ করছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad