সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি হলেন ছাতকের মাহবুব আহমদ
Led Bottom Ad

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি হলেন ছাতকের মাহবুব আহমদ

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৭/০৫/২০২৬ ২২:১১:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য অনুমোদিত ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদ। গত ২ মে শনিবার রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই নতুন কমিটির অনুমোদন দেন। নবগঠিত এই কমিটিতে মো. তারেক মিয়াকে সভাপতি এবং উবায়দুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

ছাতকের কৃতি ছাত্রনেতা মাহবুব আহমদ গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্ব পাওয়ায় ছাতক উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে এবং তিনি বিভিন্ন মহলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। প্রতিক্রিয়া ব্যক্ত করে মাহবুব আহমদ কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


উজ্জীবক সুজন তালুকদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad