কুষ্টিয়া কলেজে এমপি আমির হামজাকে ঘিরে উত্তেজনা, পুলিশ মোতায়েন
Led Bottom Ad

কুষ্টিয়া কলেজে এমপি আমির হামজাকে ঘিরে উত্তেজনা, পুলিশ মোতায়েন

সুলতান মোহাম্মদ, ঢাকা অফিস

০৭/০৫/২০২৬ ১৫:৩০:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কুষ্টিয়া সরকারি কলেজে একটি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গেলে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বৃহস্পতিবার (৭ মে) সকালে কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন এমপি আমির হামজা। অনুষ্ঠান চলাকালে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল শিক্ষার্থী সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীদের স্লোগানে ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে এমপি মাঠের ভেতরে প্রবেশ করলে বিক্ষোভ আরও তীব্র হয় এবং সেখানে অবস্থানরতরা তাকে ঘিরে প্রতিবাদ জানাতে থাকেন।


পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কলেজের অধ্যক্ষ এমপি আমির হামজাকে তার কার্যালয়ে নিয়ে যান। তবে পরে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারীরা।


খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এমপি ক্যাম্পাস ত্যাগ করেন বলে জানা গেছে।


কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad