মাধবপুরে ট্রাকভর্তি পাথর সরিয়ে মিলল বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ওষুধ
Led Bottom Ad

বিজিবির অভিযান

মাধবপুরে ট্রাকভর্তি পাথর সরিয়ে মিলল বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ওষুধ

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৪/০৫/২০২৬ ২৩:৪৫:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় জিরা ও আমদানি নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৪ মে) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবির একটি বিশেষ দল তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাককে গতিরোধ করে তল্লাশি চালানো হয়। ট্রাকে থাকা পাথরের স্তূপ সরিয়ে নিচে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং বিপুল সংখ্যক সরকারি আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ পাওয়া যায়। পরে ট্রাকসহ মালামালগুলো জব্দ করা হয়।

এদিকে, একই দিনে বিজিবির অপর একটি দল উপজেলার হরিণখোলা নামক সীমান্ত এলাকায় পৃথক একটি অভিযান চালায়। অভিযানে পাচারকারীর ফেলে যাওয়া মালিকবিহীন অবস্থায় বেশ কিছু আকাশমনি কাঠ উদ্ধার করা হয়েছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা পণ্য ও চোরাচালান রোধে বিজিবি তৎপর রয়েছে। উদ্ধারকৃত জিরা, ওষুধ ও কাঠের আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করে কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চোরাচালানবিরোধী এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad