মিস্টারবিস্টের আন্তর্জাতিক মঞ্চে ওঠার স্বপ্নে প্রস্তুত সিলেটের সাদী
Led Bottom Ad

মিস্টারবিস্টের আন্তর্জাতিক মঞ্চে ওঠার স্বপ্নে প্রস্তুত সিলেটের সাদী

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি

৩০/০৪/২০২৬ ১৬:২৭:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছোট্ট একটি স্বপ্ন, আর সেই স্বপ্নকে ছুঁয়ে ধরার জন্য দীর্ঘ পথচলা—সিলেটের হবিগঞ্জের সন্তান কাজী মোবারক হোসেন সাদীর। এই গল্পটা এখন ঠিক এমনই এক আবেগের নাম। বিশ্বব্যাপী আলোচিত কনটেন্ট নির্মাতা MrBeast–এর আন্তর্জাতিক রিয়েলিটি শো Beast Game Season 3–এ ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিয়ে এখন তিনি দাঁড়িয়ে আছেন জীবনের সবচেয়ে বড় অপেক্ষায়—দেশের মানুষের ভালোবাসার ভোটে চূড়ান্ত মঞ্চে ওঠা।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের– শিক্ষার্থী সাদীর চোখে এখন শুধু একটি স্বপ্ন—বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স ও সৌদি আরবের মতো দেশগুলোর প্রতিযোগীদের সঙ্গে একই মঞ্চে দাঁড়ানোর সুযোগ, যা তার কাছে শুধু ব্যক্তিগত অর্জন নয়—একটি দেশের গর্ব হয়ে ওঠার সম্ভাবনা।


এই প্রতিযোগিতার শেষ সিদ্ধান্ত আসবে অনলাইন ভোটে। আর সেই ভোটই নির্ধারণ করবে, বাংলাদেশ থেকে কে পা রাখবেন এই আন্তর্জাতিক মঞ্চে।


সাদী বলেন, “এটা শুধু আমার স্বপ্ন নয়, এটা আমার দেশের স্বপ্ন। আমি চাই, আমার দেশের মানুষ আমাকে সেই সুযোগটা দিক, যেন আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারি।”


ভিসা সাক্ষাৎকারও সম্পন্ন করেছেন তিনি আমেরিকান দূতাবাসে। এখন তার জীবন যেন থমকে আছে এক অনিশ্চিত উত্তেজনায়—ফোনের স্ক্রিনে দেশের মানুষের একটি ভোটের অপেক্ষায়।


বিশ্বজুড়ে পরিচিত MrBeast–এর এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং স্বপ্ন পূরণের দরজা। আর সেই দরজার সামনে দাঁড়িয়ে সাদী এখন তাকিয়ে আছেন তার দেশের মানুষের দিকে—একটি ক্লিক, একটি ভোট, আর একটি স্বপ্নপূরণের আশায়।


সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই তাকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের আবেগঘন সাড়া। কেউ লিখছেন শুভকামনা, কেউ শেয়ার করছেন ভোটের আহ্বান।


হবিগঞ্জের এই তরুণের গল্প এখন আর শুধু তার নিজের নয়—এটা যেন হয়ে উঠেছে একটি দেশের তরুণ স্বপ্ন, যেখানে ভালোবাসার ভোটই ঠিক করে দিতে পারে ইতিহাসের নতুন অধ্যায়।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad