একনেক সভায় ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
Led Bottom Ad

একনেক সভায় ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন

প্রথম ডেস্ক

২৬/০৪/২০২৬ ২২:০৩:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, পাঁচটি সংশোধিত এবং চারটি মেয়াদ বৃদ্ধিসংক্রান্ত প্রকল্প রয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি, অর্থ মন্ত্রণালয়ের একটি (কাস্টমস আধুনিকায়ন), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একটি এবং স্থানীয় সরকার বিভাগের চারটি প্রকল্প রয়েছে। এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্পের মধ্যে সীমান্ত সড়ক (২য় পর্যায়) এবং ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্প অন্যতম। বিশেষ করে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পের মেয়াদ পাঁচবার বৃদ্ধি করায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং এর কারণ অনুসন্ধানে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের অধীনে মধুখালী-কামারখালী-মাগুরা রেলপথ নির্মাণসহ দুটি প্রকল্প অনুমোদন পায়।

সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য মন্ত্রী ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন আরও ৩৩টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়, যার মধ্যে রয়েছে নদী পুনরুজ্জীবিতকরণ, কৃষি উন্নয়ন ও আইটি ট্রেনিং সেন্টার স্থাপনের মতো গুরুত্বপূর্ণ কাজ। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন প্রকল্পগুলো বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad