‘মেধানির্ভর ও সৃজনশীল মানবসম্পদ গড়তে সরকার বদ্ধপরিকর’
Led Bottom Ad

প্রধানমন্ত্রী তারেক রহমান

‘মেধানির্ভর ও সৃজনশীল মানবসম্পদ গড়তে সরকার বদ্ধপরিকর’

প্রথম ডেস্ক

২৫/০৪/২০২৬ ১১:৫০:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মেধানির্ভর, আত্মবিশ্বাসী ও সৃজনশীল মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের দীর্ঘ যাত্রার প্রশংসা করে বলেন, “শুরু থেকে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানের সাফল্য প্রমাণ করে যে বিএনপি সরকার সর্বদা একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের স্বার্থে এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।”

বিগত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থান আবারও মনে করিয়ে দিয়েছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। মানুষ দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থা চেয়েছিল। বর্তমান সরকার জনগণের সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন হিসেবে কাজ করছে।”

প্রধানমন্ত্রী আমলাতন্ত্রকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারি কর্মকর্তাদের জনগণের প্রকৃত সেবক হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য পেশাগত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad