‘পাটের ঐতিহ্য পুনরুদ্ধারে দেশীয় বীজের মানোন্নয়নে জোর’
Led Bottom Ad

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম

‘পাটের ঐতিহ্য পুনরুদ্ধারে দেশীয় বীজের মানোন্নয়নে জোর’

প্রথম ডেস্ক

২১/০৪/২০২৬ ১৫:৩৯:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‘সোনালী আঁশ’ খ্যাত পাটের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার পাট বীজের মানোন্নয়ন ও গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নরসিংদীর পলাশে অবস্থিত কো-অপারেটিভ জুট মিলস ও বাংলাদেশ জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, আমদানিকৃত বিদেশি বীজের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে দেশীয় বীজের উৎপাদনশীলতা বাড়াতে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের (বিজেআরআই) সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। পাটের বর্তমান বাজারমূল্য নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, পাটের দাম মণপ্রতি বর্তমানে প্রায় ৫ হাজার টাকায় উন্নীত হয়েছে, যা আগে ৩ হাজার টাকা ছিল। কৃষকরা যাতে ন্যায্যমূল্য পান, সে বিষয়ে সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে।

বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালু করা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার ইজারা পদ্ধতির মাধ্যমে এগুলো সচল করার পরিকল্পনা করছে। ইতোমধ্যে এ লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ ও মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অথবা বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে মিলগুলো পরিচালিত হলে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি আরও আশ্বস্ত করেন যে, মিলগুলো পুনরায় চালু হলে সাধারণ শ্রমিক পদে প্রায় শতভাগ স্থানীয়দের নিয়োগ দেওয়া হবে। পরিদর্শনকালে তাঁর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad