জেদ্দায় পৌঁছাল প্রথম হজ ফ্লাইট: ৪১৯ হজযাত্রীকে রাজকীয় অভ্যর্থনা
২০২৬ সালের হজ মৌসুমের প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি আজ শনিবার সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সৌদিতে নিযুক্ত কর্মকর্তাদের পাশাপাশি সৌদি প্রতিষ্ঠান ‘নুসুক মারহাবা’র পক্ষ থেকেও হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইটের শুভ উদ্বোধন করেন। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হজযাত্রীদের যাত্রা ও অবস্থান নির্বিঘ্ন করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকল হজযাত্রী সুস্থ শরীরে জেদ্দায় অবতরণ করেছেন এবং তাঁদের নির্ধারিত আবাসস্থলে স্থানান্তরের কাজ শুরু হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: