জগন্নাথপুরে ৬ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে মাত্র ১ ঘণ্টা
Led Bottom Ad

বিদ্যুতের তীব্র সংকট

জগন্নাথপুরে ৬ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে মাত্র ১ ঘণ্টা

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

১৬/০৪/২০২৬ ২০:১৮:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা সদরে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৬ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ সচল ছিল মাত্র এক ঘণ্টা।

স্থানীয় বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, প্রবাসী অধ্যুষিত এই উপজেলায় দৈনিক সাড়ে ৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র আড়াই মেগাওয়াট। চাহিদার তুলনায় প্রাপ্তি অত্যন্ত নগণ্য হওয়ায় বাধ্য হয়ে প্রতি ৬ ঘণ্টা অন্তর একেক এলাকায় মাত্র এক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তীব্র এই লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় পানির পাম্প চালানো যাচ্ছে না, ফলে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। এছাড়া ফ্রিজে রাখা খাবার নষ্ট হওয়ার পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে।

জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, সামান্য ঝড়-বৃষ্টি হলে অনেক সময় ১৫-১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হয়, যা ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ক্ষতি করছে।

জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ বলেন, দেশব্যাপী বিদ্যুৎ ঘাটতির কারণে বরাদ্দ কম পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। নাগরিকদের দুর্ভোগ লাঘবে আন্তরিক চেষ্টা করা হলেও চাহিদার তুলনায় বরাদ্দ না বাড়লে পরিস্থিতির উন্নতি হওয়া কঠিন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad