টাকা না দিয়েই বালু বিক্রি, চুনারুঘাটে তিন ট্রাক জব্দ
Led Bottom Ad

টাকা না দিয়েই বালু বিক্রি, চুনারুঘাটে তিন ট্রাক জব্দ

ফয়সল চৌধুরী,হবিগঞ্জ

১৪/০৪/২০২৬ ২০:১৫:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা-এ সরকারি কোষাগারে নির্ধারিত অর্থ জমা না দিয়েই বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে ইজারাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনতা তিনটি বালুবাহী ট্রাক আটক করলে পরে সেগুলো জব্দ করে পুলিশ।


মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার রাজাবাজার মৌজার বালুমহাল এলাকায় এ ঘটনা ঘটে।


জেলা প্রশাসন সূত্র জানায়, বাংলা ১৪৩৩ সনের জন্য রাজাবাজার অংশের বালুমহাল ইজারা পায় রাহী ট্রেডার্স। সর্বোচ্চ দর হিসেবে ২১ কোটি ৪০ লাখ টাকায় ইজারা নেওয়া হলেও ভ্যাট, আয়করসহ অতিরিক্ত ২৫ শতাংশ যোগ হয়ে মোট অর্থ দাঁড়ায় প্রায় ২৬ কোটি ৭৫ লাখ টাকা। তবে অভিযোগ রয়েছে, এই অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়েই বালু উত্তোলন ও বিক্রি শুরু করা হয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, দিন-রাত বালুবাহী ট্রাক চলাচলের কারণে পৌর শহরের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রাতের বেলা অতিরিক্ত শব্দে ঘুম ব্যাহত হচ্ছে, শিশুদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে বলেও অভিযোগ করেন তারা।


জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার আগে ইজারাদারের সঙ্গে কোনো চুক্তি সম্পন্ন হয়নি। তাই এ ধরনের বালু উত্তোলন ও বিক্রি সম্পূর্ণ অবৈধ।


এ বিষয়ে চুনারুঘাট উপজেলা প্রশাসন জানায়, বিষয়টি জানার পরই বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং তিনটি ট্রাক জব্দ করা হয়েছে।


পুলিশ জানায়, স্থানীয়দের সহায়তায় আটক ট্রাকগুলো হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক নাজমুন নাহার লিপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad