চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলতে সম্মত ভারত
বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু করতে নীতিগতভাবে সম্মত হয়েছে ভারত। আগামী সপ্তাহ থেকেই এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। জ্বালানি পাইপলাইনের মাধ্যমে সহযোগিতার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ।
দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ইতিবাচক মনোভাব থাকলে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব। এ জন্য উভয় পক্ষের আন্তরিকতা প্রয়োজন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফেরানো প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আলোচনায় রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে।
ডি আর ডি
মন্তব্য করুন: