নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবকের মৃত্যু
Led Bottom Ad

নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

০৭/০৪/২০২৬ ১৮:৩১:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামে সুদের পাওনা টাকাকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে গুরুতর আহত যুবক সিয়াম আহমদ (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সিয়াম ওই গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৭নং ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের নাজমা বেগম নামে এক নারী সিয়াম আহমদকে ১০ হাজার টাকা সুদে ধার দিয়েছিলেন। ওই টাকাকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুপুরে নাজমা বেগম ও তার ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিয়ামের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধলে সিয়ামসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার রাত থেকে আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে বুধবার বেলা ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিয়ামের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে নিহতের পরিবারসহ পুরো নোয়াপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত নাজমা বেগম এলাকায় সুদের কারবারের পাশাপাশি মাদক ব্যবসার সাথেও জড়িত এবং তার অত্যাচারে অনেক সাধারণ মানুষ এলাকাছাড়া হয়েছেন।

বর্তমানে সিয়ামের মরদেহ ময়নাতদন্তের পর বাড়িতে দাফন করার প্রক্রিয়া চলছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসী। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের পরিবার এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad