ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ড
Led Bottom Ad

কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ড

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/০৪/২০২৬ ১০:৩৮:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টার পর বিমানবন্দরের অ্যারাইভাল ইমিগ্রেশন ভবনের দ্বিতীয় তলায় এই আগুনের সূত্রপাত হয়। ঘটনার খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাস্টমস হলের ওপরের তলায় অবস্থিত ইমিগ্রেশন সার্ভার রুম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ মধ্যরাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন যে, সেদিনের নির্ধারিত সকল ফ্লাইট ওঠানামা শেষ হওয়ার পর এই দুর্ঘটনা ঘটায় যাত্রী সাধারণের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটেনি। তবে সার্ভার রুমের মূল্যবান যন্ত্রপাতি ও নথিপত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ধোঁয়া অপসারণ ও ধীরগতিতে উদ্ধার তৎপরতা চলছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সার্ভার সিস্টেম দ্রুত সচল করতে কারিগরি দল কাজ শুরু করবে যাতে পরবর্তী ফ্লাইটগুলোর ইমিগ্রেশন কার্যক্রমে কোনো জটিলতা তৈরি না হয়।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad