সিলেট-ঢাকা রুটে কাল স্পেশাল ট্রেন চালু
Led Bottom Ad

সিলেট-ঢাকা রুটে কাল স্পেশাল ট্রেন চালু

প্রথম সিলেট প্রতিবেদন

০২/০৪/২০২৬ ২০:০৯:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যাত্রীসেবার মানোন্নয়ন ও অতিরিক্ত চাপ সামাল দিতে সিলেট-ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কাল শুক্রবার ৩ এপ্রিল ২০২৬ তারিখে ট্রেনটি পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


রেলওয়ে সূত্র জানায়, সিআরবি কন্ট্রোল অর্ডার এবং ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এই বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


স্পেশাল ট্রেনটি সিলেট থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে। যাত্রাপথে ট্রেনটি কুলাউড়া, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ স্টেশনে যাত্রী উঠানামার জন্য নির্ধারিত বিরতি দেবে। এছাড়া ঢাকা বিমানবন্দর স্টেশনে অপারেশনাল স্টপেজ রাখা হয়েছে।


সময়সূচী অনুযায়ী, ট্রেনটি কুলাউড়ায় সকাল ৯টা ২৭ মিনিটে পৌঁছাবে, শ্রীমঙ্গলে পৌঁছাবে ১০টা ১৫ মিনিটে এবং ছাড়বে ১০টা ১৭ মিনিটে। এরপর শায়েস্তাগঞ্জে পৌঁছাবে ১০টা ৫০ মিনিটে এবং ছাড়বে ১০টা ৫২ মিনিটে। ঢাকা বিমানবন্দরে পৌঁছাবে দুপুর ১টা ৩৩ মিনিটে এবং ১টা ৩৫ মিনিটে পুনরায় যাত্রা শুরু করবে।


রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের সুবিধার্থে এই বিশেষ ট্রেন চালু করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হতে পারে।


সংশ্লিষ্ট সকল বিভাগকে ট্রেনটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad