‘হামের প্রাদুর্ভাব আকস্মিক ও অপ্রস্তুত অবস্থায় হানা দিয়েছে’
Led Bottom Ad

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

‘হামের প্রাদুর্ভাব আকস্মিক ও অপ্রস্তুত অবস্থায় হানা দিয়েছে’

প্রথম ডেস্ক

০২/০৪/২০২৬ ১৩:০৯:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হামের প্রাদুর্ভাব অনেকটা আকস্মিক ও অপ্রস্তুত অবস্থায় হানা দিয়েছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন আগামী রোববার থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, ৬ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা প্রদান করা হবে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং টিকাদান কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মীর ছুটি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে বলে মন্ত্রী নিশ্চিত করেছেন।

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে হামের সংক্রমণ দেখা দেওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দ্রুততম সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad