জ্বালানি সাশ্রয়ে সারাদেশে রাত ৮টার পর দোকান ও শপিং মল বন্ধের সিদ্ধান্ত
Led Bottom Ad

জ্বালানি সাশ্রয়ে সারাদেশে রাত ৮টার পর দোকান ও শপিং মল বন্ধের সিদ্ধান্ত

প্রথম ডেস্ক

০২/০৪/২০২৬ ১২:৩৫:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতে রাজধানী ঢাকাসহ সারাদেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তবে জনস্বার্থ বিবেচনা করে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং অন্যান্য জরুরি সেবামূলক প্রতিষ্ঠান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এর আগে গত ১৫ মার্চ বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার শর্তে ৪০ শতাংশ আলোকসজ্জা কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সরকারও জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু ও সাপ্তাহিক ছুটি বৃদ্ধিসহ বিভিন্ন পদক্ষেপের কথা গুরুত্ব দিয়ে ভাবছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেওয়ায় মিশরসহ বিভিন্ন দেশ ইতোমধ্যে রাত ৯টার পর দোকান ও রেস্তোরাঁ বন্ধসহ আলোকসজ্জা সীমিত করার মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, যার ধারাবাহিকতায় বাংলাদেশেও এই বিশেষ ব্যবস্থা কার্যকর হতে যাচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad