সংরক্ষিত নারী আসনের ভোট নিয়ে ইসির সভা ৬ এপ্রিল
Led Bottom Ad

সংরক্ষিত নারী আসনের ভোট নিয়ে ইসির সভা ৬ এপ্রিল

প্রথম ডেস্ক

০১/০৪/২০২৬ ১৮:৩০:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ ও তফসিল নির্ধারণে আগামী ৬ এপ্রিল সোমবার সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিনই নির্বাচনের বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।


ইসি জানিয়েছে, সংরক্ষিত আসনের হিসেব-নিকেষ নিয়ে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই কমিশনকে প্রয়োজনীয় তথ্য ও চিঠি প্রদান করেছে।


জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ বলেন, আগামী ৬ এপ্রিল আমরা কমিশন সভা ডেকেছি। ওই সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।


তিনি আরও জানান, পার্লামেন্ট থেকে দলগুলোর হিসাব চলে এসেছে। এখন আমরা শিডিউল দিলেই দলগুলো তাদের প্রার্থীদের মনোনয়ন দিয়ে দেবে। সে অনুযায়ী রিটার্নিং অফিসাররা বাকি কাজ করবেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad