নগরবাসীকে ইশতিয়াক সিদ্দিকীর ঈদুল ফিতরের শুভেচ্ছা
Led Bottom Ad

নগরবাসীকে ইশতিয়াক সিদ্দিকীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

প্রথম ডেস্ক

১৯/০৩/২০২৬ ২২:৪৬:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সিসিকের সম্ভ্যাব্য মেয়র পদপ্রার্থী ও জেলা ব্নিপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের কাছে একটি অত্যন্ত আনন্দের দিন। এটি ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব। এই বিশেষ দিনে সকল মুসলিম ভাই মিলে ঈদগাহ মাঠে জড়ো হয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর তারা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আলিঙ্গন করেন। ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসবই নয়, বরং এটি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং সামাজিক সম্প্রীতিরও বার্তা বহন করে। এই দিনে ধনী-দরিদ্র সকলেই একসাথে ঈদের আনন্দ উপভোগ করেন।


 

ইশতিয়াক সিদ্দিকী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের উৎসব। এটি শুধু ধর্মীয় রীতিনীতি পালনের মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সামাজিক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের বার্তাও প্রচারিত হয়।


নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে আমাদের সকলকে ভেদাভেদ ভুলে এক হতে হবে। একই সাথে নগরের উন্নয়ন এবং নাগনিক সৌন্দর্য্য রক্ষায় সবাইকে দৃষ্টি রাখতে হবে। পবিত্র এই নগরীকে সাজাতে হবে উন্নয়নের মোড়কে। তিনি বলেন, আসুন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতা পেছনে ফেলে শান্তি ও সৌহাদ্যের একটি নগরী গড়ে তুলি। আল্লাহ আমাদের সেই প্রত্যাশা পূরণ করে দিন। আমিন


প্রথম সিলেট

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad