ঈদের আনন্দে ভ্রাতৃত্বের আহ্বান জানালেন অ্যাডভোকেট জামান
Led Bottom Ad

ঈদের আনন্দে ভ্রাতৃত্বের আহ্বান জানালেন অ্যাডভোকেট জামান

প্রথম ডেস্ক

১৯/০৩/২০২৬ ২২:৪৫:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে আনন্দ, আত্মশুদ্ধি ও মানবিকতার বার্তা নিয়ে সিলেট নগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ও সিসিক নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট শামসুজ্জামান জামান।


তিনি গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাসের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির সাধনার পর ঈদ আসে এক অনন্য প্রশান্তি ও আনন্দের বার্তা নিয়ে। এই পবিত্র দিনটি আমাদের শেখায় ভেদাভেদ ভুলে গিয়ে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে।


তিনি উল্লেখ করেন, ঈদের প্রকৃত সৌন্দর্য কেবল নিজের আনন্দে সীমাবদ্ধ নয়; বরং তা পূর্ণতা পায় যখন আমরা সেই আনন্দ ছড়িয়ে দিই অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে। তাদের মুখে হাসি ফোটানোর মধ্যেই লুকিয়ে আছে ঈদের আসল তাৎপর্য।


অ্যাডভোকেট জামান বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের এই পবিত্র উপলক্ষ হোক সহানুভূতি, ভালোবাসা ও মানবতার বন্ধন আরও দৃঢ় করার প্রেরণা।


সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও অফুরন্ত আনন্দ।

প্রথম সিলেট

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad