জেলা তাঁতী দল সভাপতির পক্ষ থেকে নগরবাসীকে শুভেচ্ছা
Led Bottom Ad

জেলা তাঁতী দল সভাপতির পক্ষ থেকে নগরবাসীকে শুভেচ্ছা

প্রথম ডেস্ক

১৯/০৩/২০২৬ ২২:৪৪:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেট নগরবাসীকে অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়েছেন সিলেট জেলা তাঁতী দলের সভাপতি ও সিসিক নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ফয়েজ আহমদ দৌলত। গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাসের ৩০ দিন রোজা রাখার পর চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করা হয়। এই বিশেষ দিনে সকল মুসলিম ভাই মিলে ঈদগাহ মাঠে জড়ো হয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর তারা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আলিঙ্গন করেন। ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসবই নয়, বরং এটি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং সামাজিক সম্প্রীতিরও বার্তা বহন করে। এই দিনে ধনী-দরিদ্র সকলেই একসাথে ঈদের আনন্দ উপভোগ করেন।


 

ফয়েজ আহমদ দৌলত বলেন, ঈদুল ফিতর মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের উৎসব। এটি শুধু ধর্মীয় রীতিনীতি পালনের মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সামাজিক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের বার্তাও প্রচারিত হয়।


তিনি বলেন, সম্প্রীতির শহর পূন্যভূমি সিলেটে দীর্ঘদিন থেকে সকল ধর্মের ও বর্ণের মানুষের একটি শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই অনন্য নজির অব্যাহত রেখে মানুষে মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস ও ভালোবাসাই আগামীর চলার পাথের হয়ে উঠুক। তিনি নগরবাসীর সকলের দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।

প্রথম সিলেট

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad