বিশিষ্ট ব্যবসায়ী এহতেশামুল হকের ঈদুল ফিতরের শুভেচ্ছা
Led Bottom Ad

বিশিষ্ট ব্যবসায়ী এহতেশামুল হকের ঈদুল ফিতরের শুভেচ্ছা

প্রথম ডেস্ক

১৯/০৩/২০২৬ ২২:৪৩:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি এহতেশামুল হক চৌধুরী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস পবিত্র সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর মুসলমানদের কাছে একটি অত্যন্ত আনন্দের দিন। ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসবই নয়, বরং এটি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং সামাজিক সম্প্রীতিরও বার্তা বহন করে। এই দিনে ধনী-দরিদ্র সকলেই একসাথে ঈদের আনন্দ উপভোগ করেন।


তিনি বলেন, ঈদুল ফিতর শুধু ধর্মীয় রীতিনীতি পালনের মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সামাজিক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের বার্তাও প্রচারিত হয়। তিনি বলেন, এ উৎসব পালনের মাধ্যমে মুসলমানরা আখিরাতে নাজাত পাওয়ার প্রয়াস পায়। সিয়াম সাধনার মাধ্যমে তারা যে গুণাবলি ও প্রশিক্ষণ অর্জন করে ঈদ উৎসব পালনের মাধ্যমে মুসলমানরা তাকে পরিপূর্ণ করে। 


তিনি ঈদুল ফিতরের প্রাক্কালে সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছাসহ দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।

প্রথম সিলেট

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad