ফালাহ উদ্দিন আলী আহমদ এর ঈদুল ফিতরের শুভেচ্ছা
Led Bottom Ad

ফালাহ উদ্দিন আলী আহমদ এর ঈদুল ফিতরের শুভেচ্ছা

প্রথম ডেস্ক

১৯/০৩/২০২৬ ২২:৪২:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি  ফালাহ উদ্দিন আলী আহমদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর আমাদের শিক্ষা দেয় ত্যাগের,শিক্ষা দেয় ধর্মীয় মূল্যবোধের। একই সাথে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের। তাই ঈদের আনন্দ শুধু একার নয় বরং সকলের মধ্যে ভাগাভাগি করা। 


তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে। একই সাথে ত্যাগের শিক্ষা নিয়ে মনের কালিমা দূর করে আমাদের আগামীর প্রতিটি দিন হোক হাস্যোজ্জল ও আনন্দময়। তিনি দেশের শান্তি-শৃঙ্খলা, সামাজিক শান্তি এবং নাগরিক জীবনের নিরাপত্তা কামনা করে সকলের দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।

প্রথম সিলেট

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad