সত্যবানী সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাজ্য থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নিউজ পোর্টাল সত্যবানী সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সৈয়দ আনাস পাশা। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত সময়। এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা জাগ্রত করে এবং সমাজে শান্তি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে।
তিনি বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব, ছোট-বড় সকল মানুষ একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয়। তাই ঈদের এই পবিত্র মুহূর্তে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখেও হাসি ফুটাতে হবে। একই সাথে মানুষে মানুষের সম্প্রীতির মেল বন্ধন স্থা্পন করে মানবিক মূল্যবোধের একটি দেশ গড়ে তুলতে হবে।
প্রথম সিলেট
মন্তব্য করুন: