জাপা নেতা জাহাঙ্গীর আলমের শুভেচ্ছা বার্তা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা ও গেল সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী জাহাঙ্গীর আলম। এক বিবৃতিতে তিনি বলেন, এক মাস পবিত্র সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম জীবনে একটি অনন্য দিন। এক মাস সিয়াম সাধেনের পর আসে এই ঈদ। রোজা পালনের মাধ্যমে মুসলমানরা নিজেদের পাপ ও পাশবিক প্রবৃত্তি দমন করে উৎসব হিসেবে পালন করে ঈদ। এ উৎসব পালনের মাধ্যমে মুসলমানরা আখিরাতে নাজাত পাওয়ার প্রয়াস পায়। সিয়াম সাধনার মাধ্যমে তারা যে গুণাবলি ও প্রশিক্ষণ অর্জন করে ঈদ উৎসব পালনের মাধ্যমে মুসলমানরা তাকে পরিপূর্ণ করে।
সুতরাং ঈদুল ফিতরের মাহেন্দ্রক্ষণে সব ভেদাভেদ ভুলে সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা নিয়ে সকলকে এগিয়ে আসতে আসতে হবে। কারণ ঈদুল ফিতর একটি অঙ্গীকারেরও উৎসব। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ। ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ।
প্রথম সিলেট
মন্তব্য করুন: