সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান বিতরণ মঙ্গলবার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের টাকা আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিতরণ করা হবে। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সকাল ১১টায় নগরভবন প্রাঙ্গণে সরাসরি পরিচ্ছন্নতাকর্মীদের হাতে অনুদানের টাকা তুলে দেবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। গত রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রীর হাতে চেক গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।
সিসিক সূত্রে জানানো হয়েছে, এই অনুদান দিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা ঈদ উদযাপন আরও সুবিধাজনকভাবে করতে পারবেন।
তাহির আহমদ
মন্তব্য করুন: