তাহিরপুরে যাদুকাটা নদীতে বালু উত্তোলন, হুমকিতে শিমুলবাগান
Led Bottom Ad

তাহিরপুরে যাদুকাটা নদীতে বালু উত্তোলন, হুমকিতে শিমুলবাগান

শামছুল আলম আখঞ্জী,তাহিরপুর প্রতিনিধি

১৫/০৩/২০২৬ ২০:২২:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরে অবস্থিত দেশের অন্যতম পর্যটন আকর্ষণ শিমুলবাগান অবৈধ বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী বালু উত্তোলনকারী চক্র দীর্ঘদিন ধরে নদীর তীর কেটে বালু উত্তোলন করায় নদীভাঙন বেড়ে যাচ্ছে এবং শিমুলবাগানসহ আশপাশের বসতিগুলো ঝুঁকির মধ্যে পড়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, যাদুকাটা নদীর শিমুলবাগান সংলগ্ন অংশে দিন-রাত বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীর দুর্বল হয়ে পড়ছে এবং ভাঙনের আশঙ্কা বাড়ছে। এ অবস্থা অব্যাহত থাকলে পর্যটন সম্ভাবনাময় শিমুলবাগান এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।


এলাকাবাসীর দাবি, নদীর পাড় কেটে বালু উত্তোলনের কারণে ইতিমধ্যে আশপাশের কয়েকটি এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে বসতভিটা হারিয়ে অনেক পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে বলেও অভিযোগ রয়েছে।


স্থানীয়দের মতে, অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে শিমুলবাগান ছাড়াও আশপাশের কয়েকটি গ্রাম ও সরকারি আদর্শ গ্রাম প্রকল্প নদীভাঙনের ঝুঁকিতে পড়তে পারে।


এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং যাদুকাটা নদীর তীর সংরক্ষণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad