শুভ জন্ম তারিখ: জীববিজ্ঞানী দ্বিজেন শর্মা
Led Bottom Ad

শুভ জন্ম তারিখ: জীববিজ্ঞানী দ্বিজেন শর্মা

২৯/০৫/২০২৫ ০৪:১৬:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আজ ২৯ মে সিলেটের কৃতি সন্তান ও জীববিজ্ঞানী দ্বিজেন শর্মার জন্মদিন। তিনি ১৯২৯ সালের এই দিনে সিলেট বিভাগের বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম চন্দ্রকাণ্ড শর্মা এবং মা মগ্নময়ী দেবী। বাবা ছিলেন ভিষক বা গ্রাম্যভাষায় কবিরাজ এবং মা সমাজসেবী। 

দ্বিজেন শর্মা বাঙালি প্রকৃতিবিদ, জীববিজ্ঞানী ও বিজ্ঞান লেখক। শৈশবে পাথারিয়া পাহাড়ের জঙ্গলে ঘুরে বেড়িয়েছেন অনেক। আর সেখান থেকেই গাছপালার প্রতি তার অসীম ভালোবাসা জন্মে। কবিরাজ বাড়ি বলে বাড়ির বাগানেই অজস্র গাছগাছালি ছিল। তার মধ্যে ছিল স্বর্ণচাঁপা, কনকচাঁপা, মধুমালতীসহ নানা রং-বেরঙের ফুল। বসন্ত শেষের বৃষ্টির পর সারা বাড়ি যখন ফুলে ফুলে ভরে উঠত, দ্বিজেন শর্মা তখন সকালে পূজার ফুল তুলতেন। সে সময়ই মনের অজান্তে তিনিও প্রকৃতির প্রেমে পড়ে যান। করিমগঞ্জ পাবলিক হাই স্কুলে লেখাপড়া করেন। যদিও মায়ের ইচ্ছে ছিল ছেলে বড় হয়ে ডাক্তার হবে; কিন্তু প্রকৃতিপ্রেম দ্বিজেন শর্মাকে উদ্ভিদবিদ হতে আকৃষ্ট করে। 

১৯৫৪ সালে বরিশালের ব্রজমোহন কলেজে শিক্ষকতা পেশা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। ১৯৬২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত নটর ডেম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। বামপন্থি রাজনীতির সঙ্গে পরোক্ষ সংযোগের কারণে কিছুকাল আত্মগোপন, এমনকি কারাবাসও থাকতে হয়েছে। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত বাংলাপিডিয়ার জীববিদ্যা বিভাগের অনুবাদক এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অবদানের জন্য পেয়েছেন বহু পুরস্কার। ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর এ নিসর্গপ্রেমী মারা যান।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad