হবিগঞ্জে ২৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

বিজিবির অভিযান

হবিগঞ্জে ২৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৪/০১/২০২৬ ২০:০৮:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ জানুয়ারি) ভোরে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি বালুবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ট্রাকের বালুর নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৭৫ হাজার টাকা।

বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

চোরাচালান ও মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিজিবি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad