দেশ গড়ার সময় এসেছে, সবাইকে নিয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ চাই
Led Bottom Ad

১৭ বছর পর দেশে ফিরে প্রথম ভাষণে তারেক রহমান

দেশ গড়ার সময় এসেছে, সবাইকে নিয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ চাই

ঢাকা অফিস

২৫/১২/২০২৫ ১৬:৪৯:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ আমাদের সামনে সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ বাস করেন। সবাইকে নিয়েই আমরা একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আসার পর দেওয়া প্রথম ভাষণে তিনি এসব কথা বলেন। রাজধানীর কুড়িল-বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট এলাকায় স্থাপিত গণসংবর্ধনা মঞ্চে উঠে দেশের মাটিতে দাঁড়িয়ে প্রথমবারের মতো বক্তব্য দেন বিএনপির এই শীর্ষ নেতা।

ভাষণের শুরুতে তারেক রহমান মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, “মহান রব্বুল আলামিনের অশেষ রহমত ও দোয়ায় আজ আমি আবার আমার মাতৃভূমিতে ফিরে এসেছি।”

এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনস্রোত পেরিয়ে সরাসরি গণসংবর্ধনা স্থলে পৌঁছান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে শুরু করে ৩০০ ফিট সড়কের দুই পাশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

পাশাপাশি আগে থেকেই রাজধানীর কুড়িল-বিশ্বরোড ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad