চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন
মৌলভীবাজারে বিএনপি–সমর্থিত ১১ ও জামায়াত–সমর্থিত ৭ প্রার্থী বিজয়ী
দীর্ঘ ১৬ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন–২০২৫। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা শেষে চেম্বার কার্যালয়ের সামনে হাজারো ব্যবসায়ীর উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ও মৌলভীবাজার সরকারি কলেজের প্রফেসর মোবারক হোসেন খান।
ফলাফল ঘোষণার আগে চেম্বার সভাপতি সৈয়দ মুজাম্মেল আলী শরীফ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম রিপন ও প্রধান নির্বাচন কমিশনার মো. অলিউর রহমান নির্বাচনকে উৎসবমুখর, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হিসেবে উল্লেখ করেন।
অর্ডিনারি সদস্য পদে বিএনপি–সমর্থিত ৭ এবং জামায়াত–সমর্থিত ৫ প্রার্থী নির্বাচিত হয়েছেন। এসোসিয়েট সদস্য পদে বিএনপি–সমর্থিত ৪ এবং জামায়াত–সমর্থিত ২ প্রার্থী বিজয়ী হয়েছেন।
অর্ডিনারি সদস্য পদে নির্বাচিতরা হলেন, ১. ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন – জামায়াত,২. হাসান আহমেদ জাবেদ – বিএনপি,৩. সৈয়দ মহিউদ্দীন আহমদ শাহীন – জামায়াত,৪. মো. আব্দুল মুকিত – বিএনপি,৫. আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ – জামায়াত.৬. সাইফুল ইসলাম টুটুল – বিএনপি,৭. এমদাদুল হক এমাদ – বিএনপি,৮. হাফেজ আহমদ মাহফুজ – বিএনপি.৯. আবু নোমান মুয়িন – জামায়াত,১০. হানিফ মোহাম্মদ খান নিয়াজ – বিএনপি,১১. আবুল কালাম বেলাল – বিএনপি,১২. জহিরুল ইসলাম জাকির – বিএনপি।
এসোসিয়েট সদস্য পদে নির্বাচিতরা,১. মো. রুবেল মিয়া – বিএনপি,২. মির্জা সোহেল বেগ – বিএনপি,৩. মো. দেলোয়ার হোসেন – বিএনপি,৪. সৈয়দ সালমান আহমেদ জুমান – বিএনপি,৫. আলকাছর উর রহমান – জামায়াত,৬. মোক্তাদির হোসেন – জামায়াত
চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম রিপন বলেন,“আজকের নির্বাচন প্রমাণ করেছে—ব্যবসায়ীরা নিজেরাই তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম ব্যালটে স্বচ্ছ নির্বাচন হবে, সেটাই হয়েছে।”
চেম্বার সভাপতি সৈয়দ মুজাম্মেল আলী শরীফ বলেন,“দায়িত্ব গ্রহণের সময় আমরা নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোট সম্পন্ন হয়েছে।”
প্রধান নির্বাচন কমিশনার মো. অলিউর রহমান বলেন,“রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও সবাই আমার ওপর আস্থা রেখেছেন। সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করেছি। এমন নির্বাচন ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”
দিনব্যাপী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. তৌহিদুর রহমান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, বিএনপি নেতা এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
ডি আর ডি
মন্তব্য করুন: