শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১১ ডিগ্রি; বাড়ছে শীতের তীব্রতা
Led Bottom Ad

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১১ ডিগ্রি; বাড়ছে শীতের তীব্রতা

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/১২/২০২৫ ০৯:২২:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশজুড়ে শীতের প্রভাবে তাপমাত্রা কমতে শুরু করেছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে চা ও পাহাড়ি জনপদের জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৬টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি শীত মৌসুমেরও সর্বনিম্ন।

গত দুই দিন ধরে সন্ধ্যার পর থেকেই শ্রীমঙ্গলে তীব্র শীত ও ঘন কুয়াশা দেখা যাচ্ছে। স্থানীয়রা বলছেন, বছরের এই সময়ে এতো শীত আগে অনুভূত হয়নি।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান,“প্রতিদিনই শ্রীমঙ্গলে শীতের তীব্রতা বাড়ছে। কয়েকদিন ১৩ ডিগ্রির ঘরে থাকলেও আজ তা নেমে এসেছে ১১ ডিগ্রিতে। এটি এ মৌসুমের শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা।”

এর আগে ২৬ নভেম্বর শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহের এই তাপমাত্রা সামনের শৈত্যপ্রবাহের ইঙ্গিত দেয়। ফলে আগামী কয়েকদিন এলাকায় শীত আরও বাড়তে পারে।

অন্যদিকে দেশের সর্বউত্তরের সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায় সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad