শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্য ৬ ঘন্টা অবরুদ্ধ
Led Bottom Ad

শাকসু নির্বাচনের তারিখ প্রত্যাখ্যান, আন্দোলনকারীদের আল্টিমেটাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্য ৬ ঘন্টা অবরুদ্ধ

শাবিপ্রবি প্রতিনিধি

১৫/১১/২০২৫ ১৩:৪১:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের ঘোষিত তারিখ প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। শুক্রবার রাতে উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী ১৭ ডিসেম্বর নির্বাচন আয়োজনের ঘোষণা দিলে তা মানতে অস্বীকৃতি জানিয়ে শিক্ষার্থীরা রাত সাড়ে ৯টা থেকে প্রশাসনিক ভবনের ফটকে বিক্ষোভ শুরু করে।

আন্দোলনকারীদের পক্ষে ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান ভোর পৌনে ৪টায় বলেন, ১২ ডিসেম্বরের আগেই যেকোনো দিন নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তিনি জানান, শনিবার রাত ৯টার মধ্যে সিদ্ধান্ত না জানানো হলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিক্ষোভের কারণে উপাচার্য, সহ–উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, নির্বাচন কমিশনারসহ একাধিক কর্মকর্তা প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকেন। গভীর রাতে আলোচনার পর আজ শনিবার দুপুরের আগে সিদ্ধান্ত জানানো হবে—এই আশ্বাসে তারা মুক্ত হন। পরে শিক্ষার্থীরা দুপুর পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করেন।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে ঘটনাস্থলে যান ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন। তিনি বলেন, উপাচার্য পূর্বে ৯ বা ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছিলেন।


শিক্ষার্থীদের দাবি–দাবির পর প্রশাসন বকেয়া ফি পরিশোধে শিথিলতা দেয়। রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।


এছাড়া শীতকালীন ছুটি পরিবর্তন করে ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ঘোষণা করা হয়েছে।

উপাচার্য বলেন, ভোটার উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad