নবীগঞ্জে পাহাড় কেটে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জে পাহাড় কেটে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৩/১১/২০২৫ ২৩:১১:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে নবীগঞ্জে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


জানা গেছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনার কুড়াউরা এলাকায় উসমত উল্লাহর ছেলে ফুলর মিয়া অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলন করছিলেন।


গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান।


অভিযানকালে ফুলর মিয়াকে হাতেনাতে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশিম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” 

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad