মৌলভীবাজারে শাহ মোস্তফা রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
মৌলভীবাজার মহিলা সরকারি কলেজের সামনে ও শহরের শাহ মোস্তফা রোড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার (১০ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফুটপাত ও পথচারীদের চলাচলের রাস্তার ওপর গড়ে ওঠা বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে দোকান, টংঘর এবং ফুটপাত দখল করে তৈরি করা প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার পৌরসভার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোতাহির হোসেন। এ সময় পৌরসভার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোতাহির হোসেন বলেন, “ফুটপাত ও সড়ক দখল করে কোনো ধরনের স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
মোঃ হিফজুর রহমান
মন্তব্য করুন: