বড়লেখা উত্তর চৌমুহনীতে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর চৌমুহনী এলাকায় ট্রাক শ্রমিক ও সাধারণ জনগণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শুক্রবার দুপুরে ৭ নভেম্বর তারা এ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, উত্তর চৌমুহনীতে রেললাইন ও সরকারি জায়গা দখল করে একটি মার্কেট নির্মাণ কাজ চলছে। এ ঘটনায় ট্রাক শ্রমিক ও স্থানীয় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে সকাল থেকেই সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করেন। এতে বড়লেখা-জুড়ী এবং বড়লেখা-মৌলভীবাজার সড়কে শত শত গাড়ি আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা অভিযোগ করেন, সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ করা হলে তাদের পার্কিং এলাকা ও কাজের স্থান সংকুচিত হয়ে যাবে। এতে তাদের জীবিকার উপর হুমকি তৈরি হবে।
এদিকে, বড়লেখা পৌর প্রশাসন ও উপজেলা প্রশাসন জানায়, উক্ত জায়গাটি সরকারি জায়গা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সেখানে স্থায়ী নির্মাণের অনুমতি দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: