সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে : হাকিম চৌধুরী
Led Bottom Ad

সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে : হাকিম চৌধুরী

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৭/১০/২০২৫ ১৮:৫৬:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, “এই দেশের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক অত্যন্ত গভীর। যতই নতুন করে চক্রান্ত হোক না কেন, সব চক্রান্তই ব্যর্থ হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি বলেন, “আমাদের এখন চোখ-কান খোলা রেখে মাঠে থাকতে হবে। জনগণ বিএনপিকে ক্ষমতায় এনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করবে।”

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে টুকেরবাজার এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবির সভাপতিত্বে এবং কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট আলা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সৈকত আলী বাবুল, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সালাম, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আহমেদ আলী, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ এবং দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আইন উল্লাহ। উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহসভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাজন, এমদাদুর রহমান ইনজাদ, আবদুল্লাহ আল মামুন, আবু আল হেলাল, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহজাহান ও তানভীর, পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল হক রাজু, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের সভাপতি আলামিন সারোয়ার, জেলা তাতী দলের সদস্য নবি হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সভা শেষে টুকেরবাজার থেকে একটি মিছিল বের হয়ে আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad