গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
Led Bottom Ad

গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম ডেস্ক

১২/১০/২০২৫ ২১:২৭:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে জুনেদ আহমেদ (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার জাফলং এলাকা থেকে গোয়াইনঘাট থানার এসআই সৈয়দ তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত জুনেদ আহমেদ উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের জমিল মিস্ত্রীর ছেলে।


মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত রবিবার রাতে শিক্ষার্থীর মা বাজারে গেলে বাড়িতে একা থাকা মেয়েটিকে পার্শ্ববর্তী বাড়ির জুনেদ আহমেদ রাত ১০টার দিকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ঘটনাটি কাউকে না জানাতে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখায়। এক সপ্তাহ পর শুক্রবার দিবাগত রাতে ভুক্তভোগীর মা দিলারা বেগম থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নং: ৯/২৮৪)। মামলার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।


গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, “শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিকে আটক করে আদালতে পাঠিয়েছে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad