গ্রাসরুটস’র নারী উদ্যোক্তা পন্য মেলা পরিদর্শন করলেন শাহানা আক্তার
Led Bottom Ad

গ্রাসরুটস’র নারী উদ্যোক্তা পন্য মেলা পরিদর্শন করলেন শাহানা আক্তার

প্রথম ডেস্ক

১৮/০৯/২০২৫ ২২:১০:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এ্যন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শাহানা আক্তার বলেছেন, প্রান্তিক নারী উদ্যোক্তারা নানা সমস্যার জর্জরিত। একদিকে পূঁজি সমস্যা, অন্যদিকে যথাযথ প্রশিক্ষণের অভাব। তাদের শুন্যতা পূরণ করা সম্ভব হলে সিলেটের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পন্য দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারতো। তিনি বলেন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি দীর্ঘদিন থেকে সেই শুন্যতা পূরণের লক্ষে কাজ করে যাচ্ছে। তিনি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জিন্দাবাজারের গ্রাসরুটস ও আয়া’র যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী নারী উদ্যোক্তা উৎসবে বিভিন্ন স্টল পরিদর্শনকালে এ কথা বলেন।


শাহানা আক্তার এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় আগত নারী উদ্যোক্তাদের সাথে কথা বলেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনি নারীদের হস্তশিল্প প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন। 


মেলা পরিদর্শনকালে সাথে ছিলেন গ্রাসরুটস এর প্রধান নির্বাহী হিমাংশু মিত্র, জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আহমদ। 

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad