সুনামগঞ্জে জমিয়ত নেতা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সিলেটে আটক ১
Led Bottom Ad

সুনামগঞ্জে জমিয়ত নেতা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সিলেটে আটক ১

প্রথম সিলেট প্রতিবেদন

০৮/০৯/২০২৫ ০৮:২৯:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলা জমিয়তের সাবেক সহ সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী হত্যাকাণ্ডে একজনকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তির নাম এম আব্দুল হাফিজ। রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় শাহপরাণ থানা পুলিশ ও দিরাই থানা পুলিশের যৌথ অভিযানে তাকে নগরের ঠিলাগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আটক আব্দুল হাফিজ শান্তিগঞ্জ থানার দরগাহপুর গ্রামের আলিফ পাঠানের ছেলে। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট শাহপরাণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, অভিযানকালে শাহপরাণ থানার এস আই মাহবুবসহ দিরাই থানা পুলিশের একটি টিম ছিলেন। 

 

উল্লেখ্য, ২ চলতি মাসের ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা জমিয়তের সাবেক সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর (৫২) নিখোঁজ হন। তিনি শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী রুবি বেগম শান্তিগঞ্জ থানায় একটি জিডি করেন। এদিকে নিখোঁজের ৩ দিন পর ৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে দিরাই উপজেলার শরিফপুর ইট বাটা সংলগ্ন পার্শ্ববর্তী নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad