ডা. শফিকুর রহমান জনতার ক্ষমতার কথা বলেছেন: সাদিক কায়েম

ডা. শফিকুর রহমান জনতার ক্ষমতার কথা বলেছেন: সাদিক কায়েম

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

২৬/০৯/২০২৬ ১৫:৩৬:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সব সময় জনতার ক্ষমতার কথা বলেছেন উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, “ফ্যাসিস্ট সরকারের সময় তিনি এলাকা ছেড়ে পালিয়ে যাননি; বরং দেশের মানুষের কথা চিন্তা করেছেন এবং সব সময় মানুষের পাশে ছিলেন। মহান এই ব্যক্তিত্বের অবদানের কথা বলে শেষ করা যাবে না।”

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজারের কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম আরও বলেন, ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিংবা তাদের সহযোগী ছাত্রলীগ-যুবলীগ কখনোই দেশের বা মানুষের কল্যাণে কাজ করেনি।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষাজীবনের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

হিফজুর রহম্নান/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad