অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর মুখ খুললেন অভিনেত্রী

অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর মুখ খুললেন অভিনেত্রী

প্রথম ডেস্ক

২৪/০৯/২০২৬ ১২:৫৪:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অন্তরঙ্গ দৃশ্যের শুটিং এখন চলচ্চিত্রে নতুন কোনো বিষয় নয়। তবে সেই দৃশ্য অভিনেত্রীর অনুমতি ছাড়াই ছড়িয়ে পড়লে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে।

রাধিকা জানান, তার অভিনীত একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর টানা চার দিন তিনি বাড়ি থেকে বের হতে পারেননি। শুধু অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন তিনি।

সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এ অভিনয় করা রাধিকা অন্তরঙ্গ দৃশ্যের শুটিং প্রসঙ্গে নিজের পুরোনো অভিজ্ঞতার কথা বলেন। তার ভাষ্য, এ ধরনের দৃশ্য ধারণের ক্ষেত্রে অভিনেতার সম্মতি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামেরার সামনে কোনো দৃশ্যে অভিনয় করা এক বিষয়, আর সেই দৃশ্য অনুমতি ছাড়া ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি সামাল দেওয়া সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা।

অভিনেত্রী বলেন, দৃশ্যটি ফাঁস হওয়ার পর বিষয়টি তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছিল। এমনকি বাড়ির বাইরে অচেনা কেউ হাজির হতে পারেন—এমন আশঙ্কাও তৈরি হয়েছিল তার মধ্যে।

রাধিকার দাবি, তার রূপটান শিল্পীর গাড়িচালকও ফাঁস হওয়া ক্লিপটি দেখেছিলেন। তিনি বারবার অভিনেত্রীকে জিজ্ঞাসা করতেন, ‘আপনি ওর বাড়িতে যাচ্ছেন?’ এমনকি তার বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও ভিডিওটি পৌঁছে যায়। ফলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং তার ব্যক্তিগত পরিসরেও পৌঁছে গিয়েছিল।

সেই সময় একা একটি ফ্ল্যাটে থাকতেন রাধিকা। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নিজের টিমের সদস্যদের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলতে হয় তাকে। গাড়িচালক ও স্পটবয়কে ডেকে পুরো পরিস্থিতি জানান অভিনেত্রী। তারা ওই দৃশ্য দেখে স্বচ্ছন্দ থাকলে এবং তাকে নিরাপত্তা দিতে পারলে তবেই যেন কাজ করেন—এমন অনুরোধ করেছিলেন তিনি। দুজনেই তাকে সহযোগিতার আশ্বাস দেন।

রাধিকা আরও জানান, ওই ঘটনার পর নিজের সিদ্ধান্ত নিয়েও একসময় তার ‘লজ্জা’ হয়েছিল। সে সময় পরিচালক অনুরাগ কাশ্যপও তাকে ওই কাজ না করার পরামর্শ দিয়েছিলেন বলে জানান অভিনেত্রী।

এদিকে, গত কয়েক বছরে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনও নতুনভাবে সামলেছেন রাধিকা আপ্তে। সন্তান জন্মের পরও দীর্ঘ বিরতিতে যাননি তিনি। বরং সন্তান জন্মের পর প্রথম কাজের পরিকল্পনার সময় নবজাতককে স্তন্যপান করানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad