সিনেমা বানাতে বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

সিনেমা বানাতে বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

প্রথম ডেস্ক

২৩/০৯/২০২৬ ১১:১৩:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাতেখড়ি হয়েছিল বলিউড অভিনেত্রী দিয়া মির্জার। তবে প্রযোজক হিসেবে পথচলার শুরুটা মোটেও সহজ ছিল না। ২০১৪ সালে বিদ্যা বালান অভিনীত ‘ববি জাসুস’ নির্মাণ করতে গিয়ে বিনিয়োগকারীরা সরে দাঁড়ানোয় আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছিল তাঁকে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত নিজের প্রথম কেনা বাড়ি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন দিয়া।

রেহনা হ্যায় তেরে দিল মে’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় দিয়ার। পরে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার জগতেও পা রাখেন তিনি। ‘ববি জাসুস’ তৈরির সময় বিদ্যা বালানকে প্রধান চরিত্রে নেওয়ার সিদ্ধান্ত নেন দিয়া। তবে ছবির কাজ এগোনোর একপর্যায়ে বিনিয়োগকারীরা সরে গেলে প্রকল্পটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে দিয়া জানান, প্রযোজনায় আসার পর তাঁকে এমন কথাও শুনতে হয়েছিল যে, অভিনেত্রী হিসেবে হয়তো আর কাজ পাবেন না। তাঁর মতে, একজন নারী প্রযোজক হিসেবে তাঁকে বেশ কিছু অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হতে হয়েছিল।

তবে কোনোভাবেই ছবিটির কাজ বন্ধ করতে চাননি দিয়া। ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজের বাড়ি বন্ধক রাখার সিদ্ধান্ত নেন তিনি। আর্থিক সংকট থাকলেও বিদ্যা বালানের পারিশ্রমিক কমানোর কথা ভাবেননি।

দিয়া বলেন, তিনি কখনও বিদ্যাকে পারিশ্রমিক কমাতে বলেননি। বরং তাঁর দাবি, বিদ্যা বালানকে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা পারিশ্রমিক দিয়েছিলেন। নিজের পরিকল্পনা অনুযায়ীই ছবিটি নির্মাণ করেছিলেন তিনি।

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘ববি জাসুস’-এ বিদ্যা বালানকে একাধিক ছদ্মবেশে গোয়েন্দার চরিত্রে দেখা যায়। ছবিটি দিয়ার প্রযোজক হিসেবে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছিল।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad