হবিগঞ্জের নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৯/০৯/২০২৬ ২০:১৮:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাগানের ১৬ নম্বর সেকশনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চা-বাগানের শ্রমিকেরা ওই এলাকায় পাতা তুলতে গিয়ে একজন বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রতন মুন্ডাকে জানান। ইউপি সদস্য বিষয়টি চুনারুঘাট থানায় জানান।

খবর পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাজিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় হওয়ায় সেখানে পৌঁছাতে প্রায় দুই কিলোমিটার পাহাড়ি ও ছড়ার পথ পাড়ি দিতে হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহটি আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধের। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।

ওসি আরও বলেন, বৃদ্ধের মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

স্বপন রবি দাস/ ডিডি / প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad