গণদাবিতে নতিস্বীকার: সুনামগঞ্জে সামাজিক বনায়নের গাছ কাটা স্থগিত

নিরপেক্ষ তদন্তের দাবি

গণদাবিতে নতিস্বীকার: সুনামগঞ্জে সামাজিক বনায়নের গাছ কাটা স্থগিত

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৩/০৮/২০২৬ ১৫:০৪:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ব্যাপক অনিয়ম ও পরিবেশগত ক্ষতির অভিযোগে জনরোষের মুখে সুনামগঞ্জে সামাজিক বনায়নের গাছ কাটার কার্যক্রম স্থগিত করেছে জেলা প্রশাসন। পরিবেশবাদী সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর ২৪ ঘণ্টার আল্টিমেটাম ও সার্বিক গণদাবির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গাছ কাটা বন্ধ হলেও বন বিভাগের অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

​স্থানীয় সূত্র জানায়, সামাজিক বনায়ন কর্মসূচির নামে নিয়মবহির্ভূতভাবে গাছ কাটার অভিযোগ উঠে বন বিভাগের বিরুদ্ধে। এর প্রতিবাদে ২২ আগস্ট সুনামগঞ্জে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ গাছ কাটা বন্ধসহ ৪ দফা দাবি উত্থাপন করে এবং বন বিভাগ ঘেরাও ও অবস্থান কর্মসূচির ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। আল্টিমেটামের নির্ধারিত সময় পার হওয়ার আগেই জেলা প্রশাসন গাছ কাটা স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করে।

​প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ২৩ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিতের কথা নিশ্চিত করেন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর সভাপতি মো. রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন।

​বিজ্ঞপ্তিতে আন্দোলনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, সামাজিক বনায়নের আড়ালে ব্যাপক অনিয়ম ও অসচ্ছতা আশ্রয় নিয়েছে বন বিভাগ। কেবল গাছ কাটা স্থগিত করলেই সমস্যার সমাধান হবে না। প্রশাসনের গঠিত তদন্ত কমিটিকে নিরপেক্ষ, পরিবেশবান্ধব ও জনস্বার্থ অক্ষুণ্ণ রেখে একটি দৃশ্যমান তদন্ত প্রতিবেদন সুনামগঞ্জবাসীর সামনে পেশ করতে হবে।

​নেতৃবৃন্দ আরও জানান, হাওর ও পরিবেশ রক্ষার স্বার্থে ২২ আগস্ট ঘোষিত ৪ দফা দাবি বাস্তবায়নে তাদের সংগ্রাম চলমান থাকবে। শীঘ্রই সুনামগঞ্জের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। একই সঙ্গে আন্দোলন ও জনস্বার্থ সম্পর্কিত সংবাদ পেশাদারিত্বের সাথে পরিবেশন করায় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনটি।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad