তাহিরপুরে বাজার মনিটরিং হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুর বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন দোকান ও হোটেলে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি হোটেলকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) তাহিরপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
অভিযানকালে বিভিন্ন দোকান ও হোটেল পরিদর্শন করে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানের বিষয়টি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক তাঁর অফিসিয়াল ফেসবুক ওয়ালে নিশ্চিত করেছেন।
রত্না বাউরী
মন্তব্য করুন: