গোয়াইনঘাটে র‌্যাবের হাতে সমন্বয়কসহ ৭ আসামি গ্রেপ্তার
Led Bottom Ad

নৌপথে চাঁদাবাজি

গোয়াইনঘাটে র‌্যাবের হাতে সমন্বয়কসহ ৭ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

১০/০৮/২০২৫ ১৭:৩৮:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাটের নৌপথে চাঁদাবাজির মামলায় সমন্বয়ক পরিচয়দানকারী আজমল হোসেনসহ ৭জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শনিবার দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৯'র একটি টহল টিম। গ্রেফতারকৃত আজমল হোসেন গোয়াইনঘাটে সবকটি নদী পথে নৌকা আটকিয়ে চাঁদাদাজি মামলার প্রধান আসামি ও উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে।


চাঁদাবাজি মামলায় আটক অপর আসামীরা হলেন, উপজেলার লেঙ্গুড়া গ্রামের মৃত আঃ সালামের ছেলে সুলতান আহমদ, ফয়জুর রহমানের ছেলে বিল্লাল মেম্বার, মৃত মুসাব্বিরে ছেলে সুবহান,ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত আঃ মুসাব্বিরের ছেলে মৌলভী ফয়সল আহমদ। পুলিশ সূত্র জানাযায়, আজমলের নেতৃত্বে একটি সন্ত্রাসী সিন্ডিকেট নৌপথে নৌকা ও ভলগেট আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে সিলেটের গোয়াইনঘাট থানায় মামলা করেন উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি। মামলা নং-১৩ (০৭-০৭-২৫)।


র‌্যাব-৯ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে আজমলসহ ৭জনকে গ্রেফতার করে হয়। রোববার দুপুরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।


গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ,সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন,গোয়াইনঘাট থানায় দায়েরকৃত একটি চাঁদাদাজির মামলায় ৭ জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে র্যাব-৯। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad