জেলা পুলিশের কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক

জেলা পুলিশের কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৩/০৭/২০২৬ ২২:০০:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জেলা পুলিশ, সুনামগঞ্জ-এর উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভায় অনলাইনভিত্তিক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া। প্রতিযোগিতা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয় এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের কাছ থেকে তিনি ১ম পুরস্কার ও বিশেষ সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিনহাজুর রহমান এবং জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম।

সম্মাননা গ্রহণ শেষে বিজয়ী মো. তারেক মিয়া এক প্রতিক্রিয়ায় বলেন, এমন চমৎকার ও শিক্ষণীয় একটি আয়োজনের জন্য জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাই। এ ধরনের উদ্যোগ যেমন জ্ঞানচর্চাকে উৎসাহিত করে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাধারণ নাগরিক ও তরুণদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখে। বিজয়ী হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট নুরুল ইসলাম (এমপি) তাঁর বক্তব্যে বলেন, একটি সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রযুক্তি ও জ্ঞানের এমন ইতিবাচক ব্যবহার আমাদের যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করবে বলে আমি বিশ্বাস করি। আজকের বিজয়ীসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে আমার আন্তরিক শুভকামনা।


সভা শেষে সভাপতি ড. মো. জিল্লুর রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও স্থানীয় জনগণের যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

লতিফুর রহমান রাজু / ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad